Full Stack
Web Development
আমরা আপনাকে দিচ্ছি সঠিক গাইড লাইনের মাধ্যমে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে প্রমান করার নিশ্চয়তা। আমাদের গাইড লাইন আপনি যদি সঠিক ভাবে মেনে চলেন তাহলে আপনার সফলতা নিশ্চিত। আমাদের আইটি এজেন্সী পরিচালিত অনলাইন কোর্সগুলো ডিজাইন করা হয়েছে আপনাকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তোলার জন্য। এখানে আপনি পাবেন আধুনিক প্রযুক্তি, বাস্তবমুখী প্রশিক্ষণ এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড দক্ষতা।

ওয়েব ডেভেলপমেন্ট কি?
ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েব সাইটের প্রাণ সঞ্চার করা।ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে ওয়েব ডেভলপমেন্ট । একটা ওয়েব সাইট কে তিনটা ভাগে বিভক্ত করা যায় যেমন ডিজাইন বা টেমপ্লেট, কনটেন্টম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটাবেস। ওয়েব ডেভেলপার এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে পুরো সিস্টেমটি কে সক্রিয় এবং ডাইনামিক করে থাকেন।ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটাবেস নিয়ন্ত্রণ, সিকিউরিটি নির্মান, ইউজার এবং এডমিনের ক্ষমতা নিয়ন্ত্রণকরা, এপ্লিকেশনের সকল ফিচারকে ফাংশনাল এবং ডাইনামিক করা এবং সমগ্র সিস্টেমের কার্যকারীতা এবং ব্যবহার যোগ্যতা নিয়ন্ত্রণ করা।
ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ কি?
আমরা ইতিমধ্যে জেনেছি যারা ওয়েভ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারাই ওয়েব ডেভেলপার। একজন ডেভেলপার এর কাজ হলো একটি ওয়েব সাইট তৈরি করা থেকে শুরু করে ইন্টারনেটে লাইভ করা পর্যন্ত এবং তার সিকিউরিটি প্রদান করা। একজন ডেভলপার তার সুনির্দিষ্ট কাজ ও দায়িত্বগুলো front-end(ক্লায়েন্ট সাইড কোডিং ),back-end(সার্ভার-সাইড কোডিং),full-stack (ফুল স্ট্যাক) হিসাবে কাজ করছে কিনা তা নির্ভর করে ভিন্ন ভিন্ন কাজের উপর ।সাধারণত একজন ওয়েব ডেভলপার এমন একটি পণ্য তৈরি করবে যার প্রতি ক্ল্যায়েন্ট ও গ্রাহক এর বিশেষ চাহিদা থাকবে । ওয়েভ ডেভেলপমেন্ট এর একটি বড় অংশ ক্রমাগত নতুন নতুন আপডেট এর সাথে সাইট এর বাগগুলো পর্যবেক্ষণ করে ও ফিক্সিংয়ের চারদিকে ঘুরতে থাকে। ওয়েব ডেভলপাররা এই সমস্যাগুলো নিয়মিত সমাধান করে এবং সাইটগুলো যাতে কোনো রকম বাগ ছাড়া যেন সহজে চলতে পারে তাও তারা নিশ্চিত করে।
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কি কি জানতে হবে?
আমরা মূলত এখন জানি ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ কেমন । কীভাবে একটা ওয়েব সাইট রেডি করা হয়,এর স্ট্যাটিক ও ডায়নামিক পেইজ কীভাবে রান করানো হয় এইগুলা সম্পর্কে জেনেছি। কিন্তু এই কাজ গুলা জানার জন্য একজন ওয়েব ডেভলপার এর কিছু দক্ষতা থাকা দরকার। এই দক্ষতার মধ্যে পরে হচ্ছে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
আমরা এখানে মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো:
ওয়ার্ডপ্রেস হচ্ছে বিশ্বের জনপ্রিয় cms(content management software)।ওয়ার্ডপ্রেস একটি সহজ এবং জনপ্রিয় মাধ্যম যেটা ব্যবহার করে আপনি নিজের একটি ওয়েবসাইট (website) বা ব্লগ (blog) তৈরি করতে পারবেন।
ওয়েব ডেভেলপমেন্ট করে কি কেরিয়ার গড়া সম্ভব?
ওয়েব ডেভেলপমেন্ট করে আয় করার উপায় একজন ওয়েব ডেভলোপার বিভিন্ন মাধ্যমে টাকা আয় করতে পারেন।যেমন ধরেন:
1.পার্মানেন্ট জবঃ আপনি যদি একজন দক্ষ মানের ওয়েব ডেভলোপার হয়ে থাকেন,বিভিন্ন আইটি কোম্পানিতে আপনার চাকরির সুযোগ রয়েছে। এছাড়া আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠানে তাদের ই-কমার্স সাইটের জন্য ডেভলোপার নিয়োগ দিয়ে থাকে।ওয়েভ ডেভেলপমেন্ট নিয়ে আপনি দক্ষ হতে পারলে দেশের বাইরে গিয়ে বিদেশেও চাকরির সুযোগ রয়েছে।
2.ফ্রিল্যান্সিং : ওয়েব ডেভেলপমেন্ট শিখলে আপনার কাজের সুযোগ অনলাইন ও অফলাইন সবজায়গায় রয়েছে।একজন পারদর্শী ওয়েব ডেভেলপার এর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ডিমান্ড থাকে ।আপনি যদি fiverr,upwork ,freelancing.com মার্কেট প্লেসে আপনার পোর্টফলিও বা গিগ আপলোড দিয়ে আপনি আপনার দক্ষতা তাদের দেখাতে পারবেন।,এখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।কারণ অনলাইন মার্কেট প্লেসে আপনি একটা ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন এর অনেক বেশি দামে সেল করতে পারবেন।
3.পার্টটাইম জবঃ প্রতিটি ওয়েবসাইট দেখাশোনার জন্য একজন ওয়েব ডেভেলপার এর দরকার পড়ে।আপনার অল্প কিছু ধারণা থেকেও এই কাজ টা করতে পারবেন।একজন শিক্ষার্থী হিসাবে পার্ট টাইম জব টা করতে পারবে।
৪। ওয়েবসাইট বিক্রয় : ধরেন আপনি একজন ওয়েব ডেভলোপার হয়ে নিজের একটি ওয়েবসাইট তৈরি করলেন। এরপরে অপেক্ষা করে এটিকে পপুলার করে তা পরবর্তীতে বিভিন্ন কোম্পানিকে ভালো দামে সেল করে দেয়।এই বিজনেসটি অনেকেই করে থাকে।বর্তমানে অনলাইন ওয়েব সাইট বিক্রির জন্য অনেক প্লাটফর্ম আছে যেখানে আপনি চাইলেই ওয়েবসাইট বিক্রি করতে পারবেন।যেমন ধরুন flippa.com খুবই জনপ্রিয় একটি মার্কেটপ্লেস ওয়েবসাইট সেল করার জন্য।
কোর্স করতে কি কি লাগবে?
- ইন্টারনেট কানেকশনসহ একটি কম্পিউটার অথবা ল্যাপটপ।
- কম্পিউটার ও ইন্টারনেট এর প্রাথমিক ধারণা।
আমাদের কাছে কোর্স করার বিশেষ সুবিধা সমুহঃ
- দেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে লাইভে ক্লাস করার সুযোগ পাচ্ছেন।
- লাইভ ক্লাস মিস করলে পরের দিন উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
- লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স,
- প্রতিটি ক্লাস শেষে Practice Day থাকবে।
- কেবলমাত্র Student দের জন্য বিশেষ সাপোর্টের ব্যবস্থা থাকবে।
কারা শিখতে পারবে?
- যারা ওয়েব প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়তে চান।
- অনলাইন উদ্যোক্তা বা আইটি স্পেশালিস্ট হতে চান।
- যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান।

৳ 6,000
Course Features
- FREE DOMAIN & HOSTING
- LIVE CLASS FROM ANYWHERE
- SUPPORT ANYTIME
- FIVERR-UPWORK CRASH
- BASIC COMPUTER SKILL
- AND MANY MORE
আমাদের এই কোর্স এ এনরোল করতে নিচের ফরমটি পূরণ করুন

৳ 4,000
Course Features
- FREE DOMAIN & HOSTING
- LIVE CLASS FROM ANYWHERE
- SUPPORT ANYTIME
- FIVERR-UPWORK CRASH
- BASIC COMPUTER SKILL
- AND MANY MORE
আপনি যদি আমাদের কোর্সটি নিতে আগ্রহী হন তাহলে আমাদেরকে ফোন অথবা হোয়াটস্যাপ করুন
